বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন : বিএমপি কমিশনার

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ আপনাদেরকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। নির্বাচনে বিশৃংখলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে কোন তথ্য জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন।

দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার (৮ নভেম্বর)এয়ারপোর্ট থানাধীন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করে স্থানীয় ভোটারদের সাথে আলোচনাকালে তিনি বলেন, আপনাদের কাছে সংশ্লিষ্ট বিট অফিসার সহ সকল ঊর্ধ্বতন অফিসারদের নম্বর রয়েছে, ৯৯৯ রয়েছে।

উল্লেখ্য যে, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিএমপি কমিশনার মহোদয় এর নেতৃত্বে প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ধারাবাহিকভাবে সচেতনতা মূলক প্রচারনা চালিয়ে আসছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, উপ-পলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন বিএমপি মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার-কাউনিয়া/এয়ারপাের্ট জোন মােঃ রবিউল ইসলাম শামিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার/এস্টেট ট্রান্সপাের্ট) মােঃ ইব্রাহীম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ, স্থানীয় ভোটার ও প্রার্থীগণ।