বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় বাস চাপায় বৃদ্ধ নিহত,ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় মেয়ের জন্য মাছ কিনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হাসেম মাল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

নিহত আব্দুল হাসেম মাল ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রুহিতা গ্রামের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার স‚ত্রে জানা যায়, আব্দুল হাসেমের মেয়ে চট্টগ্রাম থাকেন। মেয়ে আসবেন শুনে সকালে বাজার থেকে মাছ কিনতে যান সে। দুপুরে ভোলা বাসস্ট্যান্ড থেকে তালতলী বাজারে অটোরিক্সা থেকে নেমে বাড়ি যাওয়ার সময় ভোলামুখী একটি যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হন।

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোলা-চরফ্যাশন মহাসড়কে তালতলী বাজারে আব্দুল হাসেম মাল রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দিগন্ত নামে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখানকার সাধারণ জনগণ অনেক উত্তেজিত। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। আমরা জনগণকে আশ্বস্ত করেছি বিষয়টি বাসমালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, নিহতের পরিবার ও পুলিশের উপস্থিতিতে সমাধান করা হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।