বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে নির্বাচনী সরঞ্জাম বিতরন

শামীম আহমেদ  দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনে আজ বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে স্ব-স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

বরিশাল সদর উপজেলা পরিষদের হল রুম থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সদর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচনী সরঞ্জমাদী সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দিয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন করা হবে।

সূত্রমতে, জেলার তিনটি উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুটি উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন এবং সাধারণ সদস্য পদে ৪১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৯২২ জন। অপরদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য বুধবার সকাল থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটেরপরেও একদিন তারা মাঠে থাকবেন।