বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় মিরপুর থানা এবং সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা ইউনিয়ন পরিষদ নির্বাচন – ২০২১ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে কুষ্টিয়া জেলা পুলিশ, চুয়াডাঙ্গা জেলা পুলিশ, ঝিনাইদহ জেলা পুলিশ, বাগেরহাট জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে মিরপুর ও ভেড়ামারা থানা কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন সাধারণ অঙ্গীভূত আনসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়াও প্রতি ৩ টি ভোট কেন্দ্রের জন্য ১ টি মোবাইল পার্টি এবং প্রতিটি ইউনিয়নের জন্য ১ টি করে স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। ব্যালট, ভোটকেন্দ্র ও ভোটারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ব্রিফিং প্যারেডে উপস্থিত সকল সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি ব্রিফিং প্যারেডে উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, মিরপুর ও ভেড়ামারা থানা এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন যে কোন মূল্যে অবাধ, সুন্দর ও নিরপেক্ষ করতে হবে; এলাকার সকল লোকজন আমাদের দিকে আশা নিয়ে চেয়ে আছেন। এই জন্য নির্বাচন পূর্ব করনীয়, নির্বাচনের দিনে করনীয় এবং নির্বাচন পরবর্তী করনীয় কাজ গুলো আআন্তরিকতা সহিত ঠিক ভাবে করতে হবে।

পুলিশ সুপার কুষ্টিয়া কুষ্টিয়া ব্রিফিং প্যারেডে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, সকল ভোটারের সাথে ভাল আচরণ করতে হবে এবং ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য বলেন ; কোন সমস্যা দেখা দিলে মোবাইল পার্টি ও স্ট্রাইকিং পার্টির সহায়তা নেওয়ার জন্য তিনি উল্লেখ করেন। উল্লেখ্য ১১ নভেম্বর সকাল ৮ টায় মিরপুর ও ভেড়ামারা থানা এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে এবং বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মিরপুর, মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা, বিভিন্ন থানা থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং পুলিশের সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।