বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

লন্ডনে ছাত্রদের তাড়া খেয়ে পালালেন ইসরাইলের রাষ্ট্রদূত!

অনলাইন ডেস্ক  লন্ডনে বিশ্ববিদ্যালয় ছাত্রদের তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালিয়ে গেলেনে ব্রিটেনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জিপি হটোভলি।

লন্ডন স্কুল অব ইকোনোমিকসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে গত মঙ্গলবার সেখানকার শিক্ষার্থীরা তাকে মানবতাবিরোধী অপরাধী আখ্যায়িত করে তাড়া করলে দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হন।খবর আরব নিউজের।

শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এ ধরণের সংহতি ইসরাইলকে এই বার্তা দেবে যে, তাদের অপরাধের বিচার একদিন হবেই।

বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা থেকে ছাত্ররা ইসরাইলি প্রতিনিধিদের বহিষ্কারের আহ্বান জানান।

লন্ডন স্কুল অব ইকোনোমিকসের শিক্ষার্থীরা তখন নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন।

ইসরাইলি রাষ্ট্রদূতকে বর্ণবাদী ও মানবতাবিরোধী অপরাধী আখ্যা দেন ফিলিস্তিনপন্থী ছাত্র-ছাত্রীরা। তারা ওই রাষ্ট্রদূতের উদ্দেশে বলেন, ইসরাইল হচ্ছে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। তোমার কি এতে লজ্জা করে না?

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেখানে টিকতে পারেননি ইসরাইলি রাষ্ট্রদূত। তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে দ্রুত চলে যান।

বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত ইসরাইলি রাষ্ট্রদূত দ্রুতগতিতে গাড়িতে উঠছেন। তাকে ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।