বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  শেষ দুই ওভারে দরকার ছিল ২২ রান। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে সীমানায় ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে পাকিস্তানের চূড়ান্ত সর্বনাশ করলেন সেই হাসান।

জীবন পেয়ে পরের তিন বলে টানা তিন ছক্কায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিলেন ওয়েড।

পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের স্বপ্নযাত্রা থামিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।

আর আগের সেমিফাইনালে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে নিউজিল্যান্ড।

আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এবার ভাবনা আসতেই পারে – দুই মাস আগেই বাংলাদেশে এসে নাকানিচুবানি খাওয়া দুই দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

সেপ্টেম্বরে মিরপুর শেরেবাংলা গ্রাউন্ডে টাইগারদের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করে গিয়েছিল দুই দল।

বাংলাদেশে এসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ৪-১ ব্যবধানে হারে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া। আর ৩-২ ব্যবধানে হারে নিউজিল্যান্ড।

বিষয়টি নিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটারদের হারের হতাশার দৃশ্য একই ছবিতে দিয়ে পরিসংখ্যানটি তুলে ধরেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি। ক্যাপশনে তারা লিখেছে – টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের সর্বশেষ সমাপ্তির সিরিজ। বাংলাদেশের বিপক্ষে দুই দলই হেরেছিল।

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার সেই দলে অবশ্য ছিলেন না অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার।

তবে গতকালের ম্যাচের মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়েনিজ- তারা সবাই ছিলেন।

বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টিতে ম্যাথু ওয়েডের রান – ১৩, ৪, ১, ২, ২২। আর সেই ক্রিকেটার গতকাল শাহিন, শাদাব, হাসানদের বলে খেললেন ১৭ বলে অপরাজিত ৪১ রানের বিধ্বংসী ইনিংস!

এবার প্রশ্ন উঠতে পারে বাংলাদেশে বিপক্ষে পরাজয় কী দুই দলের শাপেবর হয়ে দেখা দিয়েছে? বাংলাদেশের কাছে পরাজয়কে কী তাহলে আশীর্বাদ হিসেবেই ধরে নেবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দল!