বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

সৌদিতে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন অনুমোদন

অনলাইন ডেস্ক  বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার দুয়ার খুলছে সৌদি আরবে। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল।

অনুমোদিত আইনে বলা হয়েছে, দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশ। কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব প্রদান করা হবে হবে।

রাজকীয় এক আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং চিকিৎসা, বিজ্ঞান, আইন, খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদি আরবের নাগরিকত্ব পাবেন।

সৌদি সরকারের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ দরবার। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।