মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আরিয়ান খানের দেহরক্ষী হতে আবেদনপত্রের হিড়িক

অনলাইন ডেস্ক  ছেলের জন্য দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শাহরুখ চাইছেন, যেকোনও বিপদের মুখে দেওয়াল হয়ে কেউ দাঁড়ান আরিয়ানের সামনে, আগলে রাখুন তাকে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ খবর জানাজানি হতেই ডজন ডজন আবেদন পত্র জমা পড়েছে বাদশার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর দফতরে।

বহু নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত দেহরক্ষীরা যোগাযোগ করা শুরু করেছেন শাহরুখ খানের সহকর্মীদের সঙ্গে।

মাদক মামলায় মাসেকখানি জেলে কাটিয়ে গত মাসের শেষের দিকে বাড়ি ফিরেছেন ২৪ বছরের তারকা সন্তান। শনিবার আরিয়ানের জন্মদিন।

ছেলের এই বিশেষ দিনটি উদ্যাপনের অপেক্ষায় ছিলেন আরিয়ানের বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। দিন কয়েক পর ‘পাঠান’ ছবির শ্যুটিংয়ের জন্য স্পেনে উড়ে যাবেন কিং খান।

শহর ছাড়ার আগে ছেলেকে বিশ্বস্ত কারও সুরক্ষায় রেখে যেতে চাইছেন তিনি।