মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

দিল্লিতে সাতদিন বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ

অনলাইন ডেস্ক  দিল্লিতে সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরও অনলাইনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার এই ঘোষণা দিয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

একই সঙ্গে সাতদিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মুখমন্ত্রী। শনিবারের এক ঘোষণায় তিনি বলেছেন, আগামী সোমবার থেকে সাতদিন স্কুলের অললাইন কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার দিল্লিতে বায়ু দূষণ সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকেই টেনে এনেছিলেন। দেশের শীর্ষ আদালত বায়ুর মান খারাপের জন্য দেশের জাতীয় রাজধানী দিল্লিতে দুদিনের লকডাউন আরোপ করা যায় কিনা তাই জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট। এরই পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল প্রসাশন এই ঘোষণা দিয়েছে।

বিগত কয়েক বছরে বায়ু দূষণ একটি বড় বিপদ হয়ে সামনে এসেছে। ফসলের অবশিষ্ট জ্বালানো, বাজি, কারখানা আর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া বাহনের সংখ্যা এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। দিল্লির বায়ু দূষণ এত তীব্র আকার ধারণ করেছে যে, সেখানে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে। তবে এই দূষণ শুধু দীপাবলী উপলক্ষে দিল্লিতে বাজি পোড়ানো বা পাঞ্জাব-হরিয়ানায় ফসলের অবশিষ্ট জ্বালানোর কারণেই হয়নি। এর পেছনে আরও অনেক কারণ রয়েছে।