শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বুলগেরিয়ায় মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন ৮০ বছরের বুলগেরিয়ার নারী

অনলাইন ডেস্ক  মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা।

তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ৮০ বছর বয়সী স্পাস্কা ইভানোভা তুরস্কের উত্তর পশ্চিম শহর এডরিনে ভ্রমণ করেন। এই ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রদেশটির দারুল ইফতা বিভাগ (ইসলামি উপদেষ্টা পরিষদ) ভ্রমণ করেন। সেখানে তিনি ইসলাম গ্রহণে তার আগ্রহের কথা জানান।

এরপর তুরস্কের এডিরন শহরের দারুল ইফতা বিভাগ বুলগেরিয়ান এই নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারী জয়নব কায়া।

ইসলাম ধর্ম গ্রহণের পর স্পাস্কা ইভানোভা নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রেখেছেন। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।

খবরে বলা হয়, ইসলাম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেন স্পাস্কা ইভানোভা। মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন।

ফাতেমা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পড়েছেন। ইসলামের শেষ নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন তিনি, যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।