শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শব্দের দ্বিগুণ গতিতে উড়বে রাশিয়ার সুখোই-৭৫

অনলাইন ডেস্ক  পঞ্চম প্রজন্মের সুখোই-৭৫ চেকমেট যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে রাশিয়া। এটি দেশটির সর্বাধুনিক যুদ্ধবিমান। দুবাইতে এর প্রদর্শনী হয়েছে বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই বিমানের গতি এক দশমিক আট মাক। অর্থাৎ শব্দের প্রায় দ্বিগুণ গতিতে উড়তে পারবে সুখোই-৭৫। একবার জ্বালানি নেওয়ার পর রিফুয়েলিং ছাড়াই দুই হাজার ৮০০ থেকে তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে পারবে বিমানটি।

একসঙ্গে পাঁচটি এয়ার টু এয়ার মিসাইল বহন করবে এই ভয়ঙ্কর যুদ্ধবিমান। ২০২৩ সালে পরীক্ষামূলক উড্ডয়ন করবে সুখোই-৭৫। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সাল থেকে এই বিমানের উৎপাদন শুরু করবে রাশিয়া।