শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রেলে আরও ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে

ডেস্করিপোর্ট  আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে আরও ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার বিকালে কমলাপুর স্টেশনে রেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ১৪১টি স্টেশন বন্ধ রয়েছে, সেগুলো চালু করার জন্য কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে। জনবল ঘাটতি মেটাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, রেলে যারা কর্মরত আছেন, তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। আমাদের অনেক ধন-সম্পদ আছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। রেল সাধারণ মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান।

নূরুল ইসলাম সুজন বলেন, সমস্ত মিটার গেজকে আমরা ব্রডগেজে রূপান্তর করব। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নেওয়া হবে। এশিয়াভিত্তিক রেল যেন চালু করতে পারি, সেজন্য অভ্যন্তরীণ রেল ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। রেল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।