বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক  আইসিসি অলরাউন্ডার র্যাং কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে সাকিবের স্থলে বিশ্ব সেরা অলরাউন্ডারের ১ নম্বরে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম।

অথচ দুবাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই নবীকে টপকে ১ নম্বর অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান।

সর্বশেষ র‌্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

সাকিবের চেয়ে ৫ পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী (২৬৫)। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮)ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩) রয়েছেন।

৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ।

শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ।