বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা-আরিচা মহাসড়কে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ডেস্করিপোর্ট  ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলরত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

ডিজেলের দাম বৃদ্ধির কারণে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় বিভিন্ন বাসে।

মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান ও জাগীর এলাকায় চলাচলরত বাসে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, বাসে ভাড়ার মূল্যতালিকা না টাঙানোসহ নানা অনিয়মের দায়ে সেলফি,পদ্মা দ্রুতগতি এক্সপ্রেস ও যোগাযোগ পরিবহণসহ পাঁচটি গণপরিবহণকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রত্যেক বাসকে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সুপারভাইজারকে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানার টাকা পরিশোধ করেন।

ওই অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম সুমন, ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামসু নবি তুলিপসহ ব্যাটালিয়ন আনসারের সদস্য।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আরও বলেন,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।