বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের ‘প্রমাণ পায়নি’ পিবিআই

ডেস্করিপোর্ট  কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে শারীরিক নির্যাতনের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পায়নি পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। আগামী ২৪ নভেম্বর ওই প্রতিবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার রাশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান একটি প্রতিবেদন দাখিল করেন।

সাদা পোশাকে অজ্ঞাতনামা ১৬-১৭ জনের বিরুদ্ধে আনা কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি বলে প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন।

এর আগে ২০ মার্চ কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থা জানতে গঠিত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন সদস্যের মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি।

গত ১০ মার্চ কার্টুনিস্ট কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর অজ্ঞাত সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন।

অভিযোগে বলা হয়, গত বছরের ৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর গ্রেফতার হন। কিন্তু তার তিনদিন আগে ২ মে বিকাল পৌনে ছয়টায় বাসা থেকে সাদা পোশাকধারী ১৬ থেকে ১৭ জন লোক তাকে মুখোশ পরিয়ে, হাতকড়া লাগিয়ে নির্জন-অচেনা জায়গায় নিয়ে যায়। এরপর ২ মে থেকে ৩ মে পর্যন্ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।