বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বাবুগঞ্জে আচরণবিধি ভেঙে ভূরিভোজের আয়োজন, খিচুড়ি গেল এতিমখানায়

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভূরিভোজের আয়োজন করায় তা পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্না করা পাঁচ পাত্র খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে ওই ইউনিয়নের রামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে আনারস প্রতীকের প্রার্থী সরোয়ার মাহমুদ ভূরিভোজের আয়োজন করে।

এ সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে দেখতে পাই ভোজের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। পরে সেই খিচুড়ি জব্দ করে ৫ পাত্র খিচুড়ি ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। রাতে কমপক্ষে এক হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।