বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বরিশালে মজলুম জননেতা ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত

শামীম আহমেদ  বাংলার মুক্তির সংগ্রামে অবিসংবাদিত নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতিকৃর্তিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭) নভেম্বর সকাল সাড়ে নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণ সংহতি আন্দোল বরিশাল জেলা কমিটির আয়োজনে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতি প্রথমে ভাসানী অনুসারি বরিশাল জেলা কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও কেন্দ্রীয় সদস্য আবু জাফর সালেহ’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

এর পরপরই গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর নেতৃত্বে জেলা কমিটির সদস্য শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর নেতৃত্বে অণ্য সকল সদস্যরা পূস্পমাল্য অর্পণ করে।

এসময় আরো শ্রদ্ধা নিবেদন জানায় বাদদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় সদস্য নৃপেন্দ নাথ বাড়ৈ। আরো শ্রদ্ধা জানাতে অংশ গ্রহন করে ভাসানী পরিষদ,ভাসানী পাঠাগার ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ জাবের আহমেদ।

পরে দেওয়ান মোঃ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল হক নিলু,অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও নৃপেন্দ নাথ বাড়ৈ প্রমুখ।

অপরদিকে ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকালে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে বাকবিশেষ কার্যলয়ে জেলা আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।