বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কুষ্টিয়ায় পুনাক সভানেত্রী দিলরুবা আলমের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় পুনাক সভানেত্রী দিলরুবা আলমের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় কুষ্টিয়া পুনাক কর্তৃক পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (শালচাদর) বিতরণ করা হয়।

কুষ্টিয়া পুনাকের সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব অসহায় ও দুস্থ মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শীতবস্ত্র (শালচাদর) বিতরণ করেন।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম উপস্থিত অসহায় ও দুস্থ মানুষদের সামনে বলেন, কুষ্টিয়া পুনাক সবসময় ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ধরনের মহতি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ, আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।