বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বৈদ্যুতিক তারে জড়িয়ে মেছো বাঘের মৃত্যু

শামীম আহমেদ  নির্জন ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বন কর্মকর্তা।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াল গ্রামে। ওই গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তার বসতবাড়ির পাশের নির্জন ধানক্ষেতে প্রতি রাতে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর নিধন করা হচ্ছিলো।

বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের পাশে গিয়ে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় মৃত মেছো বাঘটি দেখতে পাওয়া যায়।