নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) ড.বেনজীর আহমেদ বিপিএম বার বলেছেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা আজ বিশ্বের বুকে ২৪ তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিনত হয়েছি। বিশ্বের ১১ থেকে ১৫ তম অর্থনৈতিক দেশে আমাদের পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারনে আমাদের দেশে একটি শান্তিপূর্ন ও সুশৃঙ্খল সমাজ কায়েম করতে হবে। সেই শান্তিপূর্ন সুশৃঙ্খল সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিকদেরকে হাতে হাত রেখে কাজ করতে হবে।আমাদের লক্ষ বঙ্গবন্ধুর সেই ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ এবং আত্নমর্যাদাশীল জাতি যেটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই।সেই লক্ষ্যে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই।
বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেছেন,আমরা বছর জুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি।আপনাদের সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা নিরন্তন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ১৫ বছরের অভিযাত্রা অতিক্রম করে ১৬ তম বর্ষে পদার্পণ করেছে। আজকে এই মাহিন্দ্রক্ষনে আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি।সেই সঙ্গে যারা মেট্রোপলিটন এলাকায় বসবাস করে মেট্রোপলিটন পুলিশের সেবা গ্রহন করছেন সেই সকল সুধী বৃন্দের প্রতিও অনেক অনেক শুভেচ্ছা রইল।মেট্রোপলিটন পুলিশ একটি পুরনো ধারনা এই অঞ্চলে বৃটিশরা বোম্বাই,কোলকাতা ও মাদ্রাজে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিল।আমাদের দেশেও কালের পরিক্রমায় শুরু হয়েছে এবং অনেক বিভাগীয় শহরে মেট্রোপলিটন পুলিশ রয়েছে।মেট্রোপলিটন পুলিশের সুবিধা হচ্ছে এখানে জেলার তুলনায় জনবল সংখ্যা বেশী,লজিস্টিক এবং ইকুইপমেন্টের সংখ্যা বেশী, এটা একটা অফিসার ঘন সংগঠন।এখানে সকল দক্ষতা প্রযুক্তি এবং সক্ষমতার মিশেল রয়েছে ফলে নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে এটি একটি ফুল প্যাকেজ।সে কারনে এখানে যারা বসবাস করেন তারা সহজেই পুলিশি সেবা গ্রহন করতে পারেন।
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন,উপমহাদেশে বাঙ্গালী জাতি একটি ক্রিয়েটিভ ও মেধাবী জাতি। আমরা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞ। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে বাঙ্গালী জাতি সত্তার বিকাশ সাধিত হয়েছে।বঙ্গবন্ধুর কারনে আজ আমরা আমাদের শাসন করছি।দেশে সামাজিক শৃংখলা নিশ্চিত হয়েছে।আমরা অর্থনৈতিক সমৃদ্ধ হয়েছি।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে দেশে বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে।শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি নয় আমরা ইতিমধ্যে মিলিয়ন ডেভেলপমেন্ট গোল্ড অর্জন করেছি।এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত সাসটেনেবল ডেভলপমেন্ট গোল্ড অর্জনে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক এগিয়ে রয়েছি।আমরা এখন বিশ্বে ২৪ তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিনত হয়েছি।
অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার পিপিএম বলেছেন,সেবার মানের দিক থেকে আমরা কোন অবস্থায় পিছিয়ে নেই।আমরা একটি চমৎকার আইন শৃংখলা উপহার দিয়ে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছি।সমাজে অপরাধ দানা বাধার আগেই কমিউনিটি পুলিশিং, বিটপুলিশিংয়ের মাধ্যমে অপরাধ নির্মূলে সচেষ্ট হয়েছি। সমাজে পুলিশ সদস্যরা শান্তির ফেরিওয়ালা হিসেবে জনগনের সামনে উপস্থিত হয়েছে।আমাদের চলমান কমিউনিটি পুলিশিং এর দর্শন হলো ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের প্রতিরোধ করা, চলমান উন্নয়ন থেকে দেশকে পিছিয়ে দেয়ার চক্রান্ত রুখতে পুলিশ জনতা এক হয়ে কাজ করা। সময়ের চাহিদায় কমিউনিটি পুলিশিং এখন সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উপদান হিসেবে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনমুখী পুলিশিং কার্যকর করার ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ভূমিকা প্রশংসনীয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল,বরিশাল,বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল মােঃ কবির উদ্দিন প্রামাণিক,
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফীন,বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ভারপ্রাপ্ত জিওসি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহাম্মদ শহীদুজ্জামান খান এ এফ ডব্লিউসি , পিএসসি, বরিশাল রেঞ্জের ডি আই জি এস এম আক্তারুজ্জামান, কর্নেল এম এ সাদী, কর্নেল জি এস ডিজিএফ আই বরিশাল,বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম,বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক সাংসদ এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা ও দায়রা আদালতের পিপি এ কে এম জাহাঙ্গীর।

এর আগে তিনি বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পরে নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন ওবিএমপি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের শুভ উদ্ধোধন করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্ৰলয় চিসিম (হেডকোয়ার্টার্স), অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন্স মােহাম্মদ এনামুল হক,উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস.এম.তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার, (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ মোঃ রাসেল ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।