বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুয়াকাটায় রাখাইন বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ডেস্করিপোর্ট  কুয়াকাটায় ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠী রাখাইন উপজাতি মং সুয়ে চিং (৬০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সৈকতের ঝাউবাগানসংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

মং সুয়ে চিং কুয়াকাটা পৌরসভার কেরানিপাড়া রাখাইন পল্লীর মৃত ক্রোয়েঞ্জা মাতবরের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যান মং সুয়ে চিং। রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাকে পায়নি।

শুক্রবার সকালে স্থানীয়রা ঝাউবাগানসংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি।