শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত

অনলাইন ডেস্ক  চীনের মোকাবিলায় সীমান্ত এলাকায় রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ভারত।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির লাদাখ ও অরুণাচল সীমান্তে আধুনিক এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী বছরের শুরুতে রাশিয়া থেকে আনা দু’টি এস-৪০০ উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় সেনার ‘এয়া ডিফেন্স রেজিমেন্ট’-এর নিয়ন্ত্রণে এস-৪০০ মোতায়েন হওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণরেখা-এলএসি’তে শক্তির ভারসাম্যে বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লি পাল্লা দিতে পারবে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে।

২০০৭ সালে প্রথম রুশ বাহিনীতে এস-৪০০ অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে দিল্লি।

২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রযুক্তি কেনার জন্য পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে ভারত। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে।

মার্কিন প্রশাসন তখন দিল্লিকে সাফ জানিয়ে দেয়, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারত।