মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অতিরিক্ত পানি দিয়ে ছেলেকে গোসলে নিষেধ, বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছেন এক যুবক। নিহত মায়ের নাম কদেবানু (৭০)।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কদেবানু শ্যাপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইদ্রিস আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দর্শনা শ্যামপুর নিজ বাড়ির গোসলখানায় টিউবওয়েলে ইদ্রিস আলী গোসল করছিল। এ সময় কদেবানু অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় সে মায়ের মাথায় জোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা কদেবানুকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ছেলে ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।