শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৩ দিনের সফরে ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

ডেস্করিপোর্ট  তিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

সোমবার সকাল সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছেন ফয়সাল নাসিম।

দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে।

এ ছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।