শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হাফ পাশের আন্দোলন থেকে ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

ডেস্করিপোর্ট  রাজধানীতে গণপরিবহণে হাফ পাশের (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনরত এক ছাত্রকে পুলিশের সামনে থেকেই তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে মিছিল থেকে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে ওই ছাত্রের বিস্তারিত নাম-পরিচয় জানা জায়নি।

জানা গেছে, দুপুর ১২টার দিকে হাফ পাশের দাবিতে ছাত্ররা প্রথমে রাজধানীর নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করে। বেলা ২টা ১০ মিনিটের দিকে আন্দোলনের সমাপ্তি টানে তারা। পরে মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ এসে ছাত্রদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।

ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, আইডিয়াল কলেজের একজন ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে- শোনার পরই আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছি। উনাদের এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।