বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

দুমকিতে কৃষক মাঠ দিবস পালিত

মো আজিজুল দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে,আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় মাঠ দিবস পালিত।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সন্তষদী গ্রামে জসিম সিকদারের বাড়ির আঙিনায় আয়োজিত উক্ত মাঠ দিবস কর্মশালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহের মালিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি মনিটরিং অফিসার আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ, উৎপাদন, সংরক্ষণ বিতরণ প্রকল্প কৃষিবিদ তাজুল ইসলাম । মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চাকলাদার প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন,দুমকি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন সহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং উক্ত কর্মশালায় সন্তোষদী ব্লকের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি কৃষকদের বীজ সংগ্রহ করে সংরক্ষণের বিভিন্ন পদ্বতি সম্পর্কে অবহিত করেন।

এর আগে কর্মকর্তাবৃন্দ উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি ব্লকের কৃষকদের উচ্চ ফলনশীল ব্রি ধান ৫২ জাতের ক্রপ হারভেষ্ট পরিদর্শন করেন।