বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) রাত নয়টার দিকে রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটন এর উদ্যোগে বরিশাল এলজিইডি’র কনফারেন্স রুমে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃনাজমুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করেন।

পরে রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন চাটার প্রেসিডেন্ট রোটারি মাহামুদুল করিম চৌধুরী হাসনাইন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল এর ব্যবস্থাপনা পরিচালক এ,এফ,এম আনােয়ারুল হক (সাব্বির),দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল-মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।