ডেস্করিপোর্ট কুষ্টিয়ায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা এসপি অফিস পরিদর্শন করেছেন।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার কুষ্টিয়া অফিস পরিদর্শন করেন।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের পক্ষ থেকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচছা জানানো হয়। পরস্পর পরিচয় পর্বের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় এবং জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে পুলিশের সার্বিক কার্যক্রম ও আইন শৃঙ্খলা সংক্রান্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক বিভিন্ন ক্যাডার সার্ভিসের নবীন কর্মকর্তাদের জন্য পরিচালিত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের দুই সপ্তাহব্যাপী মাঠ সংযুক্তির কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্যাডারের ১২ জন প্রশিক্ষণার্থীদের ২১ নভেম্বর হতে ২ ডিসেম্বর ২০২১ মেয়াদে কুষ্টিয়া জেলায় সংযুক্ত করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডারের ১২ জন প্রশিক্ষণার্থীবৃন্দ।