শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কলাপাড়ায় এস এসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা,গ্রেফতার ২

পটুয়াখালী জেলা প্রতিনিধি  পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে যৌন নিপীড়ণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রাম থেকে বুধবার রাত ১১টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

গ্রেপ্তারকৃতরা হলো, মোটরসাইকেল চালক মূল অভিযুক্ত নুর বাহাদুর চৌধুরী (২৫) ও কলেজ ছাত্র সুজন হাওলাদার (২২)। এ ঘটনায় ছয়জনের নামে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বাদি হয়ে থানায় মামলা করেন।

কলাপাড়া থানা পুলিশ জানান, লালুয়ার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের ওই ছাত্রী। বুধবার দুপুরে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মোটরসাইকেল চালক নুর বাহাদুরের মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন।

কিন্তু তাকে বাসায় না নিয়ে নুর বাহাদুর তার চর চান্দুপাড়ার নিজ বাসায় নিয়ে যায়। এসময় তার বাসায় কেউ না থাকায় ওই ছাত্রীকে মারধর করে আহত করে এবং পরে যৌন নিপীড়ণ চালায়। এ সময় স্থানীয়রা ওই ছাত্রীর কান্নার শব্দ পেলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ নুরবাহাদুর ও সুজনকে গ্রেপ্তোর করে।

স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে বাসায় নিয়ে নুর বাহাদুর তার সহযোগীদের নিয়ে জোড়পূর্বক ধর্ষন চেষ্টা চালিয়েছে। এর আগেও তাকে নানা ভাবে বিরক্ত করতো।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, তারা ঘটনার খবর পেয়ে দুই ঘন্টার মধ্যেই প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। নির্যাতিত ছাত্রী এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার অপর আসামী নিপুন শরীফ, আব্দুল হাই সন্যামত, জুলহাস ও শামীম হাওলাদারকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।