শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:২২
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুষ্টিয়ায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় কুমারখালী থানা চ্যাম্পিয়ন

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় কুমারখালী থানা চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া) জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। কাবাডি খেলায় কুষ্টিয়া জেলার সাত থানার অন্তর্গত সাতটি বালক দল ও পুলিশ লাইন্স এর অন্তর্গত একটি বালক দলসহ মোট আটটি বালক দল অংশ গ্রহণ করে।

উদ্বোধনী খেলাটি মিরপুর থানার বালক দল ও ইবি থানার বালক দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পর্যায়ক্রমে কুমারখালী থানার বালক দল, খোকসা থানার বালক দল, কুষ্টিয়া মডেল থানার বালক দল, ভেড়ামারা থানার বালক দল, দৌলতপুর থানার বালক দল ও কুষ্টিয়া জেলা পুলিশের অনূর্ধ্ব ১৯ বালক দলের মধ্যে নক আউট ভিত্তিতে খেলা সম্পন্ন হয়।

দিনব্যাপী সকল দলের খেলা শেষে কুমারখালী থানার বালক ও মিরপুর থানার বালক কাবাডি দল ফাইনালে উঠে। অনেক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যেখানে কুমারখালী বালক কাবাডি দল মিরপুর থানার কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অপরাহ্ণে বিজয়ী ও বিজিত দলের মধ্যে একসাথে চাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের দেহ, মন ও আত্মার উন্নয়ন ঘটায়। তাই শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), পুনাক, কুষ্টিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, আম্পায়ার বৃন্দ, মোঃ শহীদুজ্জামান (আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়া, পুলিশের সকল র‍্যাংকের অফিসার ফোর্স এবং কাবাডি খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।