শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র ৬৯তম জম্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর নবগ্রাম রোড়স্থ করিম কুটি জামে মসজিদে বাদ আসর তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সে-সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,বিসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, বিসিসি’র ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বিসিসি’র ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃহুমায়ন কবির,মহানগর আ’লীগের সাবেক সদস্য ও ১৪নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু,১৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি টুটুল চৌধুরী,২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজিব,চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ.এম জাহিদ, মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া,মহানগর যুবলীগের সদস্য আতিক,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ,বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃমাহিদুর রহমান মাহাদসহ দলীয় নেতা-কর্মীরা।