বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৫
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এমপিরা বেআক্কেলের মতো ঘোরেন: জাপা মহাসচিব

ডেস্করিপোর্ট  জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘ডিসি ও সচিবের বডি গার্ড আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেবের গাড়িতে তিন-চার জন অস্ত্রধারী আনসার থাকেন। আর আমাদের এমপিরা বেআক্কেলের মতো ঢাকা শহরে একা একা ঘুরেন।’

রবিবার (২৮ নভেম্বর) সংসদে একটি বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানিয়ে চুন্নু বলেন, ‘এমপিদের স্ট্যাটাসটা কী, রাষ্ট্রীয় প্রটোকল কী- এটা জানতে চেয়ে, বলতে-বলতে মইনউদ্দীন খান বাদল (জাসদের প্রয়াত এমপি) মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট ঠিক করেছে। সেটা তারা করতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান। করুন, আপত্তি নাই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার জনপ্রতিনিধি। রাষ্ট্রের যারা মালিক তাদের প্রতিনিধিরা সরকারি আমলার নিচে থাকবেন- এটা অসুন্দর লাগে।’

জাপা মহাসচিব আরও বলেন, ‘কিছুদিন আগে একজন ইউএনওর বাসায় আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের কারণে এখন সারাদেশে সব ইউএনওর বাসায় ১০-১২ জন আর্মসধারী আনসার দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবরা গাড়িতে তিন-চার জন আনসার উইথ আর্মস সঙ্গে নিয়ে যান। আর আমাদের এমপিরা বেআক্কেলের মতো ঘুরেন। এমপির পারসোনাল একটা গানও নাই।’

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাপা মহাসচিব বলেন, ‘সময় চেঞ্জ হয়েছে। সংসদ নেত্রী, আপনার সঙ্গে তো অনেকে আছেন, এমপিরা তো একলা-একলা ঘুরেন।