সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

কৃষি আইন বাতিলের অনুমোদন দিলো ভারতের পার্লামেন্ট

অনলাইন ডেস্ক  কয়েক দিন আগেই বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেশটির পার্লামেন্টেও সেটির অনুমোদন দেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রথম দিনই ভারতের পার্লামেন্টের উচ্চ ও নিম্ন উভয় সভায় কৃষি আইন তিনটি বাতিলের পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। সূত্রের খবর, আজ রাতের মধ্যেই এতে রাষ্ট্রপতির স্বাক্ষর নেওয়া হবে।

এদিন স্থানীয় সময় দুপুর ১২.৬ মিনিটে লোকসভায় কৃষি আইন বাতিলের আইনটি তোলা হয়। এর ৪ মিনিটের মধ্যেই এটি সেখানে পাশ হয়। এরপর রাজ্য সভায় তোলা হলে সেখানে পাশ হতে কিছুটা সময় লেগেছে। আইনপ্রণেতারা কিছুক্ষণ এ নিয়ে আলোচনা করেন।