শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালকের সহকারী গ্রেফতার

ডেস্করিপোর্ট  রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রিন অনাবিল পরিবহনের সহকারী চান মিয়াকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদরদফতরের সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য জানান।

রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের গণপিটুনিতে বাসচালক জ্ঞান হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাঈনুদ্দিন একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশের খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন জানান, যিনি মারা গেছেন তিনি পথচারী ছিলেন। নিহত কিশোর ছাত্র কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে তিনি জানান। তিনি আরও জানান, কিশোর মাঈনুদ্দিনকে চাপা দেওয়া বাসের চালক গণপিটুনির শিকার হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালককে আটক করে মারধর করে। এক পর্যায়ে চালক জ্ঞান হারিয়ে ফেলেন।