রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নতুন শনাক্ত হওয়া এইডস রোগীর ২৫ শতাংশই রোহিঙ্গা

ডেস্করিপোর্ট  গত এক বছরে বাংলাদেশে নতুন করে ৭২৯ জনের এইডস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া এইডস রোগীর মধ্যে ২৫ শতাংশই রোহিঙ্গা জনগোষ্ঠীর।

বুধবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এইডস দিবসের আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত মোট এইডস রোগীর সংখ্যা বেড়ে ৮ হাজার ৭৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চিকিৎসার আওতায় আছেন ৭৭ শতাংশ রোগী।

বর্তমানে দেশে এইডস রোগী শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশের কম। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ কিছুটা বেশি। গত এক বছরে নতুন আক্রান্তদের মধ্যে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন ১৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গত ১ বছরে মোট এইচআইভি পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৩১২ জনের। এ ছাড়া ব্লাড স্ক্রিনিং হয়েছে আরও ৬ লাখ ৬২ হাজার ৭৫৭ জনের।

এই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠী ১৮৬ জন, রোহিঙ্গা ১৮৮ জন, বিদেশ ফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪ জন, ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন, নারী যৌনকর্মী ১৭ জন, সমকামী ৬৭ জন, পুরুষ যৌনকর্মী ৫৩ জন ও উভয় লিঙ্গের ১৩ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।