বুধবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৯
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

লাল কার্ড হাতে রামপুরায় শিক্ষার্থীরা

ডেস্করিপোর্ট  সড়কে মৃত্যু, অবব্যস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে রাজধানীর রামপুরায় পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে লাল কার্ড হাতে নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে, গতকাল শুক্রবার ১১ দফা দাবিতে রামপুরায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল কর্নারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নেন। ১১ দফা দাবিতে নানা শ্লোগান দেন তারা।

পরে ওই সমাবেশ থেকে সড়ক দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়।

২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। মঙ্গলবার সকালে ঘাতক বাসের হেলপারকেও আটক করে র‌্যাব। ওইদিন সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হন।