বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা

অনলাইন ডেস্ক  বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর বসতে যাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইলে।

দেশটির এইলাত শহরে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। খবর আরব নিউজের।

এবারের আসরে থাইল্যান্ড থেকে অংশ নিচ্ছেন এনচলি স্কট কেম্মিস। কিন্তু ইসরাইল সফরে এসে তিনি গোপনে মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসায় ঘুরতে যান।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেখানে ফিলিস্তিনিরা এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরাইলের এ সুন্দরী প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।

গত রোববার ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনাদের কঠোর পাহারায় আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেন থাই সুন্দরী এনচলি স্কট কেম্মিস।

এ ঘটনায় ক্ষুদ্ধ ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শেম অন হার, #ফ্রি প্যালেসটাইন’।