সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

সেনাবাহিনীকে জাতির গর্বের জায়গায় দেখতে চাই: সেনাপ্রধান

ডেস্করিপোর্ট  সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে আমি জাতির গর্বের জায়গায় দেখতে চাই, এটাই আমার ভিশন।

তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা বাড়িয়েছে। এর ফলে দেশে ও বিদেশে যে কোনো দায়িত্ব পালনে সক্ষম এই বাহিনী।

রোববার সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান এসব বলেন।

শফিউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে এই ম্যুরাল উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির পিতার এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে।

সেনাপ্রধান জানান, সেনা সদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট সেনানিবাসে মুজিব চত্বরে স্থাপিত ভাস্কর্যটির বেজমেন্ট ৬ ফুট ও মূল ভাস্কর্য ১৯ ফুট দীর্ঘ। সেনাবাহিনীর সিলেট এরিয়া সদর দপ্তরের তত্ত্বাবধানে স্থাপিত হয়েছে ভাস্কর্যটি।