বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ইসরাইলি হামলা নিয়ে মুখ খুললেন ইরানের প্রধান পরমাণু আলোচক

অনলাইন ডেস্ক  ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দেশটির প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে।

ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী।

বাকেরি-কানি বলেন, প্রথম ছয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা করে দেখা এবং আর কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিয়েছিল। আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই দেওয়া হয়েছে।

ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কী হতে পারে- আলজাজিরার এমন প্রশ্নের জবাবে বাকেরি-কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে, আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনোদিন ভাঙবে না।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে পরমাণু স্থাপনার পাশ থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র‌্র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে।

হঠাৎ করেই শহরের কাছে কয়েক দফা বিকট শব্দ হওয়ার কারণে শহরবাসী অনেকটা হতবিহ্বল এবং বিস্মিত হয়ে পড়েন।

ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা অবস্থিত। সেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে থাকে।

টাইমস অব ইসরাইল একটি প্রতিবেদনে বলেছে, শত্রুপক্ষের একটি ড্রোন হামলা ঠেকাতে ইরানের সামরিক বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়েছে।

এর আগে ইরানের পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা হয়েছিল এবং তা নিয়ে শহরবাসী মধ্যে এক ধরনের আতাঙ্ক কাজ করছে।

নাতাঞ্জ শহরের কাছে এমন একসময় এই ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হলো, যখন ইসরাইল বারবার হুমকি দিচ্ছে যে, ইরানকে কোনোমতেই পরমাণু অস্ত্র তৈরি করার সুযোগ দেওয়া হবে না, প্রয়োজনে ইরানের ওপর হামলা চালানো হবে।