শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জার্মানিতে করোনার চতুর্থ ঢেউয়ে রেকর্ড মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস মহামারি চতুর্থ ঢেউয়ের কবলে পড়া জার্মানি গত ১০ মাসের মধ্যে বুধবার একদিনে সর্বোচ্চসংখ্যক কোভিড রোগী মারা গেছেন।

জার্মানির বরার্ট কচ ইনস্টিটিউট ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, বুধবার ৫২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে সেখানে, যা ১২ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স ও সিএনএনের।

জার্মানিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে ১ লাখ ৪ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার আরও ৬৯ হাজার ৬০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে পশ্চিম ইউরোপের এই দেশে।

তবে জার্মানি মহামারি চলতি ঢেউয়ের চূড়াটি পার হয়ে এসেছে, নাকি চাপ বেড়ে যাওয়ায় সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না- সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

ইউরোপের বিভিন্ন দেশে গত মাসে সংক্রমণ বাড়তে শুরু করলে স্বাস্থ্যবিধির কড়াকড়ি আবারও ফিরিয়ে আনা হয়।

জার্মান সরকার গত সপ্তাহে মুদি, ফার্মেসি এবং বেকারির মতো অতিপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানে টিকা না নেওয়া ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করে। পাশাপাশি টিকাদান জোরদার করারও সিদ্ধান্ত হয়।