মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মুন্সীগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবা ছেলে ও মেয়ের পর মারা গেলেন মা

ডেস্করিপোর্ট  মুন্সীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ছেলে ও মেয়ের পর মারা গেলেন মা শান্তা খানমও (২৭) ।

বৃহস্পতিবার ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত শান্তা খানম শরীরে ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

এর আগের গত ২ ডিসেম্বর রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন থেকে কাওসার খান (৩৬), ছেলে ইয়াসিন (০৬) ও মেয়ে ফাতেমা নোহরের (০৩) মৃত্যু হয়।

কাওসার খান কিশোরগঞ্জ জেলা সদরের বয়লা খাঁন বাড়ির বাসিন্দা আব্দুস সালাম খানের ছেলে। তিনি মুন্সীগঞ্জের আবুল খায়ের গ্রুপে ওয়েল্ডার (ঢালাইকারী) হিসাবে কর্মরত ছিলেন।

গত ২ ডিসেম্বর ভোরে চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কাওসারের পরিবারের চারজনসহ পাঁচজন ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন।

এ ঘটনায় কাওসারের স্ত্রী শান্তা খানম শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পরিবারের সর্বশেষ প্রদীপটিও নিভে যাওয়ায় আত্মীয়স্বজনরা শোকে পাথর হয়ে পড়েছেন।

নিহত কায়সার খানের মামা আসলাম খান জানিয়েছেন, শান্তা খানমকেও বয়লা গ্রামের বাড়ির পাশের মসজিদসংলগ্ন গোরস্তানে স্বামী ও ছেলেমেয়ের কবরের পাশে দাফন করা হবে।