মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নিরাপদ সড়ক আন্দোলনে উসকানির অভিযোগে ৫ জন গ্রেফতার

ডেস্করিপোর্ট  রাজধানীতে নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনসহ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গণি রোড এলাকা থেকে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন— ওয়ায়েস কুরুনী, তাওহীদুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান। তাদের প্রত্যেকের বয়স ৩০-৩২ বছরের মধ্যে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয় বলে জানায় র্যা ব।

র‌্যবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ৫ জন রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানি দেওয়ার কথা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতার ব্যক্তিরা এক বছর ধরে স্বামীবাগ এলাকায় অবস্থান করছিলেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন। বিভিন্ন ইস্যুতে অপপ্রচার করতেন তারা।

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, গ্রেফতারকৃত অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে ক্লোজড গ্রুপ তৈরি করে গুজব সৃষ্টির পরিকল্পনা করে। আবদুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী, নাশকতা, সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।