বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২৮
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে নারীর পোড়া লাশ

ডেস্করিপোর্ট  রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উদ্ধার করা লাশটির এখনও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১০-১৫ দিন আগের ঘটনা এটি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ময়লার স্তূপ থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুড়ে বিকৃত হয়ে গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়।

ওসি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।