মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুষ্টিয়ায় মেয়র গোল্ডকাপ টি -২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

ডেস্করিপোর্ট  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় মেয়র গোল্ডকাপ টি -২০ ক্রিকেট লীগের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া পৌরসভার আয়োজনে মেয়র গোল্ডকাপ টি -২০ ক্রিকেট লীগ-২০২১ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র মোঃ আনোয়ার আলী।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, খেলাধূলা মানুষের মানসিক বিকাশে সহায়তা করে। দিনে অন্ততপক্ষে এক ঘণ্টা খেলাধূলা করলে, মানুষের একাগ্রতা বৃদ্ধি পায়। কাজে মন বসে। মন থেকে অশুভ চিন্তা দূর হয়ে যায়। যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নাই। খেলাধূলার মাধ্যমে মানুষের মধ্যে শৃংখলা বোধ, নের্তৃত্ব দানের ক্ষমতা তৈরি হয়।

এ সময় তিনি আরো বলেন, মাসব্যাপী এ খেলার মাধ্যমে কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের প্রত্যন্ত এলাকার খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলাধুলা করার সুযোগ তৈরি হল, যার মাধ্যমে সত্যিকারের মেধাবী খেলোয়াড় বাছাই করা সহজ হবে। এ সব মেধাবী এবং দক্ষ খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে নিজেদের দক্ষতার মাধ্যমে সারা বিশ্বের কাছে দেশের ভাব মর্যাদা আরো উজ্জল করবে।

এ সময় আরো উপস্থিতিত ছিলেন কুষ্টিয়া পৌর সভার প্যানেল মেয়রসহ ২১ ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ, কুষ্টিয়া পৌরসভার ২১ ওয়ার্ডের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।