মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:০৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

দেশের সব জেলায় বুস্টার ডোজ আগামী সপ্তাহে

ডেস্করিপোর্ট  করোনাভাইরাস থেকে সুরক্ষায় দেশের সব জেলায় আগামী সপ্তাহে টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, এ বিষয়ে সুরক্ষা অ্যাপে প্রস্তুতি চলছে।

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) অডিটরিয়ামে রোববার দুরপুরে বুস্টার টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে মীরজাদী সেব্রিনা একথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, সারা দেশে বুস্টার ডোজ দেওয়ার জন্য সুরক্ষা অ্যাপস প্রস্তুত করা হচ্ছে, আপডেট করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের ৬৪ জেলায় বুস্টার ডোজ দেওয়া হবে।

‘অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে’-যোগ করেন তিনি।

আজকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয় দেশে প্রথম কোভিড-১৯ টিকা নেওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেওয়া হয়।

এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।