সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৯
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালে ‘স্বপ্নাদেশ’ পেয়ে সন্তানকে হত্যা, মা উধাও

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদী উপজেলায় ‘স্বপ্নাদেশ’ পেয়ে চার মাসের পুত্রসন্তানকে হত্যা করে উধাও হয়েছেন এক গৃহবধূ। নিহত শিশুর নাম জুবায়ের আহম্মেদ তালুকদার।

শনিবার দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শিশু জুবায়ের ওই গ্রামের সাগির তালুকদারের ছেলে। মা ছালেহা বেগম পলিকে (৩৭) পুলিশ ও স্বজনরা খুঁজে পাচ্ছেন না।

নিহতের বাবা গরুর খামারি সাগির তালুকদার জানান, তিনি তিন ছেলে ও এক কন্যাসন্তানের জনক। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ছোট ছেলে জুবায়ের আহম্মেদকে নিয়ে তিনি ও তার স্ত্রী পলি ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে তিনি জেগে স্ত্রী ও ছেলেকে বিছানায় না পেয়ে পবিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন।

পরে গরু ঘরের পাশে বড় বালতির মুখ একটি গামলা দিয়ে ঢাকা দেখতে পান। তখন ওই বালতির মুখের গামলা সরিয়ে ফেললে দেখতে পান, পানিভর্তি বালতির মধ্যে জুবায়েরের মাথা নিচে ও পা দুটো ওপরের দিকে। পরে বালতির ভেতর থেকে জুবায়ের মৃতদেহ উদ্ধার করেন তারা।

স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার স্ত্রী পলির সন্ধান পাননি।

সাগির আরও জানান, ছেলে জুবায়ের আহেম্মদ জন্মের পর থেকে তার স্ত্রী পলি স্বপ্নাদেশ পেয়ে খাসি ছদগাহ্ ও মনসা মন্দিরে দুধ কলা দেয়। এর পর তার স্ত্রী প্রায়ই স্বপ্নাদেশ পেয়ে ঘুমের ঘরে চিৎকার করে উঠত। এর পর থেকে পলি আমাদের কাছে স্বপ্নাদেশের কথা বলত, তাকে (পলি) সাপ ধাওয়া করে ও আঁকড়ে ধরেছে।

সাগর আরও জানান, তার স্ত্রী লিপি স্বপ্নাদেশ পেয়ে প্রায়ই বলে আসছিলেন জুবায়ের বেঁচে থাকলে সংসারে শান্তি হবে না। এমনকি দুই সন্তানকে আছড়ে মেরে ফেলবে।

নিহতের বড় বোন সাগরিকা বেগম (২০) জানান, তার ছোট ভাই জুবায়ের জন্মের পর থেকেই তার মা প্রায় স্বপ্নাদেশ পেয়ে আবোলতাবোল বলতেন। এ জন্য তাকে (পলি) অনেক ঝাঁড়ফুক দেওয়া হয়েছে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, চার মাস বয়সের শিশু জুবায়ের আহম্মেদের লাশ রাতেই উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা সাগির তালুকদারকে বাদী করে ঘাতক স্ত্রী ছালেহা বেগম পলিকে আসামি করে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘাতক মাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি আফজাল হোসেন জানান।