শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০০
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

পানামা পেপারস মামলায় ঐশ্বরিয়া রাইকে তলব

বিনোদন ডেস্ক  পানামা পেপারস মামলায় এবার বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

এর আগেও বচ্চন পরিবারের পুত্রবধূকে দুবার ডাকা হয়েছিল। তখন ঐশ্বরিয়া হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও তিনি সময় চেয়েছেন।

কর ফাঁকি ও বিদেশে টাকা পাচারের অভিযোগে বিশ্বজুড়ে সেলিব্রিটিদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে পানামা পেপারস। এ ঘটনা আলোড়ন সৃষ্টি করে।

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রীর নাম পানামা পেপারসে রয়েছে। তিনি বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগ। সোমবারই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

৪৮ বছর বয়সি ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুধু ঐশ্বরিয়া নয়, পানামা পেপারসকাণ্ডে ভারতের আরও কয়েকজন সেলিব্রিটির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এ তালিকায় ঐশ্বরিয়ার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চনসহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

পানামা পেপারসের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে।

ভারত সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারসের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে।