সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

অনলাইন ডেস্ক  নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

মঙ্গলবার পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খবর দ্যা ডনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতি জানিয়েছে, একই মডেলের ক্ষেপণাস্ত্র আগে পরীক্ষা করা হয়েছিল। তবে এবার নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে।

সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র-ওয়ান বি। প্রথমে যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল, তার পাল্লা ছিল ৪৫০ কিলোমিটার।

নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর জন্য পাক সামরিক বাহিনীর স্ট্রাটেজিক প্ল্যান্স ডিভিশন বা এসপিডির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মাঞ্জ দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

এ পরীক্ষার মাধ্যমে পাক সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রেজা দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।