শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তুরস্ক ইরান ও পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক  ইস্তানবুল-তেহরান-ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান।

রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার সন্ধ্যায় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন। খবর গালফ নিউজের।

অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ইস্তানবুল, তেহরান ও ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু এ অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মুহাম্মাদ আজম খানও বক্তব্য রাখেন। তিনি বলেন, এটি হচ্ছে ইস্তানবুল-তেহরান-ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতে এ ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে।

পণ্যবাহী ট্রেন চালুর ফলে তুরস্কের ইস্তানবুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরবিহণের সময় অনেক কমে যাবে। প্রকল্প শুরুর দিকে ইসলামাবাদ থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তানবুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্র্রেনের ১৩ ঘণ্টা সময় লেগেছে।

এই ট্রেন চালুর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হতো এবং এ জন্য সময় লাগত ৪৫ দিন।