শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশ বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে

ডেস্করিপোর্ট  বই ছাপা শেষ এখন বাঁধাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধির কারণে এবারও বই উৎসব করা সম্ভব হবে না। ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তবে ৯৫ শতাংশের বেশি বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বাকি বই ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে।’

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তার পরও স্বল্পসংখ্যক বাদ থাকতে পারে। সেই কাজ শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিশুর হাতে বই তুলে দিতে পারব।

শিক্ষামন্ত্রী জানান, এনসিটিবির পক্ষ থেকে সপ্তাহে দুদিন প্রেস পরিদর্শনে আসে। ২০০টি প্রেসে কাজ চলছে। ১৫৮টি কাজ করছে মাধ্যমিকের বই ছাপাতে আর ৪২টি প্রাথমিকের। আর যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে, তারা নিয়মিত পরিদর্শনে আসে। প্রাক-প্রাথমিক নিয়ে সমস্যা হয়েছিল। সেটি সমাধান হয়ে গেছে।’

ছাপাখানার কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমি প্রেসে দেখলাম, কাজ পুরোদমে চলছে। কাজ সবটুকুই শেষ হয়ে গেছে। আগামী দুদিনের মধ্যে বাঁধাই হয়ে যাবে।